মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে: সেলিম উদ্দিন

জুন ৮, ২০২৬
A A
ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে: সেলিম উদ্দিন
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংকের ওপর কোনো ধরনের দখল বা হস্তক্ষেপের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের অতীতের দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় পর্যায়ের একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম সফল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব সক্ষমতা ও সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। তার মতে, দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্সের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে। তিনি দাবি করেন, সংকটে থাকা অন্যান্য ব্যাংকগুলোর পুনরুদ্ধারে ইসলামী ব্যাংকের কার্যক্রম ও ব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে এবং জামায়াতে ইসলামীর সমালোচনাও করা যেতে পারে, তবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক ও সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে দলটির অবদান অস্বীকার করার সুযোগ নেই।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় দায়িত্বশীলতা, স্থিতিশীলতা ও সতর্কতার পরিচয় দিতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দর্শনের আলোকে দল পরিচালিত হওয়া উচিত।

স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে সেলিম উদ্দিন জাতীয় বাজেটে স্বাস্থ্যসেবার জন্য অন্তত ৮ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানান। তিনি বলেন, দেশের মানুষের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

একই সঙ্গে তিনি দুর্নীতি ও অর্থ লুটপাটের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের সম্পদ আত্মসাৎ বা অপব্যবহার করলে অতীতের মতো জনগণই এর জবাব দেবে।

অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন ও ইসরাফিল হোসেনসহ আরও অনেকে অংশ নেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

জুন ৯, ২০২৬
খেলা

নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

জুন ৯, ২০২৬
জামায়াত

মঙ্গলবার ‘ছায়া বাজেট’ প্রকাশ করবে জামায়াত

জুন ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

জুন ৯, ২০২৬

বিটিভিতে ফিফা বিশ্বকাপ দেখাতে ৭২ কোটি ৭০ লাখে সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

জুন ৯, ২০২৬

নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

জুন ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version