শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন

জুন ৯, ২০২৬
A A
এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন
Share on FacebookShare on Twitter

চলতি বছরও স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি স্তর—সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলতি বছরের শেষভাগে শুরু হতে পারে। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পর এই নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানা যাবে।

ক্ষমতা গ্রহণের পর তৃণমূলের এই ভোট বর্তমান সরকারের জন্য একটি বড় ‘অ্যাসিড টেস্ট’ হতে যাচ্ছে। মূলত তৃণমূল পর্যায়ে নিজেদের জনপ্রিয়তার পারদ ও রাজনৈতিক অবস্থান যাচাইয়ের জন্য এই ইউপি নির্বাচনকে পরীক্ষামূলক বা ‘টেস্ট কেস’ হিসেবে দেখছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব সংস্থাই নির্বাচন উপযোগী ও মেয়াদোত্তীর্ণ। তবে নির্বাচন সংশ্লিষ্ট শাখাগুলোকে সরকারের উচ্চপর্যায় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। ফলে নির্বাচন আয়োজন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো অন্ধকারে রয়েছে এবং রুটিনমাফিক কাজ চালাচ্ছে।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, স্থানীয় সরকার নির্বাচন কখন থেকে শুরু হবে, সেটি সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এই মুহূর্ত পর্যন্ত মন্ত্রণালয় পর্যায়ে নির্বাচন নিয়ে নীতিনির্ধারণী কোনো আলোচনা হয়নি। সরকার বা মন্ত্রী মহোদয়ের দপ্তর থেকে নির্দেশনা পেলে প্রশাসনিক প্রধান হিসেবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মহল মনে করছেন, দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে গত ১২ ফেব্রুয়ারি সরকার গঠিত হলেও তৃণমূলে এক ধরনের রাজনৈতিক শূন্যতা রয়েছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোও তৃণমূলে মাঠ গোছাতে ব্যস্ত। এই জটিল রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেই মূলত সিটি, পৌরসভা ও উপজেলা নির্বাচন কৌশলে পিছিয়ে দিয়ে তুলনামূলক ‘নিরাপদ’ অঞ্চলে ইউনিয়ন পরিষদ দিয়ে ভোট শুরু করতে চায় সরকার।

এদিকে দেশব্যাপী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি বর্তমানে পৃথক বিধিমালা ও আচরণবিধি সংশোধন করছে। আগামী সপ্তাহের মধ্যে বিধিমালা ও আচরণবিধির খসড়া তৈরি করে মতামতের জন্য ১৫ জুন ইসির ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ওয়েবসাইটে ১৫ দিন রাখার পর সবার মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর থেকে কোনো নির্বাচন না হওয়ায় বর্তমানে অধিকাংশ সংস্থাই প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আইনি জটিলতা এড়াতে ইসি ইতোমধ্যে একটি বিশেষ ‘নির্বাচনি ক্যালেন্ডারভিত্তিক সফটওয়্যার’ প্রস্তুত করেছে। স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করার জন্য সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগামী ৩০ জুন সংসদে বাজেট পাসের পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬
অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version