নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
এছাড়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মসূচি হিসেবে মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে সন্ধ্যা ৭টায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হবে।
অন্যদিকে, জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুর ৩টায় ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এবং বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরবেন।
