সোমবার, আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাধার মুখে গাইবান্ধায় ‘বিতর্কিত’ রামমূর্তি নির্মাণ স্থগিত

জুন ১২, ২০২৬
A A
বাধার মুখে গাইবান্ধায় ‘বিতর্কিত’ রামমূর্তি নির্মাণ স্থগিত
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘বিতর্কিত’ ও ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণের কাজ আপাতত স্থগিত ঘোষণা করেছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। বিপুল পরিমাণ অর্থ ও অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসন বা কোনও পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্দির কমিটির নেতারা বলেন, তাঁরা বাঙালি এবং সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করেন। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে মন্দিরের নিয়মিত ধর্মীয় ও সামাজিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

এদিকে, পলাশবাড়ীতে নির্মাণাধীন ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইমাম-উলামা পরিষদ। বিকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মূর্তি নির্মাণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ এবং সংশ্লিষ্ট সকল উদ্যোগ বাতিলের দাবি জানান।

এর আগে বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে ইমাম-উলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখা। সংগঠনটির সেক্রেটারি মুফতি মানছুর রহমান খান জানান, রংপুর বিভাগের মতো স্পর্শকাতর অঞ্চলে মন্দিরের বাইরে রিসোর্ট স্পট বানিয়ে প্রকাশ্যে এমন মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা রয়েছে।

ইমাম-উলামা পরিষদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—নির্মাণাধীন প্রকল্পের অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার পূর্ণাঙ্গ তদন্ত করা। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব নিরীক্ষা, সার্বভৌমত্বের জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা খতিয়ে দেখা এবং কোনো বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততা থাকলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবি করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো. নজরুল ইসলাম (লেবু)। সমাবেশে বক্তারা গুজব ও উসকানি থেকে বিরত থেকে শান্তি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

জামায়াত

জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না: জামায়াত আমির

আগস্ট ১০, ২০২৬
প্রধান সংবাদ

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

আগস্ট ১০, ২০২৬
প্রধান সংবাদ

অছাত্রদের হলে থাকাকে বৈধ করে জাবিতে প্রজ্ঞাপন জারি

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না: জামায়াত আমির

আগস্ট ১০, ২০২৬

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

আগস্ট ১০, ২০২৬

অছাত্রদের হলে থাকাকে বৈধ করে জাবিতে প্রজ্ঞাপন জারি

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version