শনিবার, জুন ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আদ্-দ্বীন হাসপাতালে চরম বিপাকে চিকিৎসাধীন রোগীরা, স্বজনদের ক্ষোভ

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

জুন ১২, ২০২৬
A A
আদ্-দ্বীন হাসপাতালে চরম বিপাকে চিকিৎসাধীন রোগীরা, স্বজনদের ক্ষোভ
Share on FacebookShare on Twitter

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তর নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, লাইসেন্স বাতিলের ঘোষণার পর অনেক রোগী হাসপাতাল ছাড়তে শুরু করেছেন। তবে সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা কঠিন হয়ে পড়েছে। এনআইসিইউতে ভর্তি নবজাতকদের অভিভাবকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

রোগীদের স্বজনদের অভিযোগ, তুলনামূলক কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছিল আদ্-দ্বীন হাসপাতাল। হঠাৎ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তারা বিপাকে পড়েছেন। অনেকের মতে, চিকিৎসাসেবার স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ২৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে এনআইসিইউতে ৫০ নবজাতক, আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে ৬ জন চিকিৎসাধীন। নতুন রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করা হবে। এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল বলেন, রোগীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশাবাদ রয়েছে।

তিনি জানান, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শেষে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় এবং রোগী স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

জুন ১৩, ২০২৬
বাংলাদেশ

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
বাংলাদেশ

বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ

জুন ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

জুন ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: মধ্যস্থতা করতে জেনেভা যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৩, ২০২৬

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version