শনিবার, জুন ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

জুন ১২, ২০২৬
A A
তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার
Share on FacebookShare on Twitter

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি খাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১২ জুন) চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে ইউনান প্রদেশের গভর্নরের কাছে তিনি এমন আহ্বান জানান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে হাইজেং গার্ডেন হোটেলে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার বলেন, কুনমিংয়ের বিভিন্ন মেডিক্যাল হাসপাতালে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা ব্যয় ও ভিসাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সহজ করা হলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। একই সাথে তিনি বাংলাদেশের চিকিৎসক, টেকনিশিয়ান ও নার্সদের কুনমিংয়ের হাসপাতালগুলোতে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

জবাবে হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংসদীয় প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বেগবান করা হবে। কুনমিং মেডিক্যাল কলেজে অধ্যয়নরত বা সেখানে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজতর করা হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। তিনি কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও অবহিত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির চীনের এই গুরুত্বপূর্ণ নেতার মাধ্যমে দেশটির সরকারের কাছে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে আরও বড় বিনিয়োগের আহ্বান জানান।

এই দ্বিপাক্ষিক বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজল আলমসহ কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: মধ্যস্থতা করতে জেনেভা যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৩, ২০২৬
আন্তর্জাতিক

জেনেভায় স্বাক্ষর হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

জুন ১২, ২০২৬
অন্যান্য

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থী: মামুনুল হক

জুন ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

জুন ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: মধ্যস্থতা করতে জেনেভা যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৩, ২০২৬

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version