ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি অনুযায়ী, এই জলপথে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না।
শুক্রবার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেও খুব অল্প সময়ের মধ্যে ড্রোন মোতায়েন করা সম্ভব এবং এর উৎপাদন দ্রুতগতিতে বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর শক্ত নিয়ন্ত্রণে রয়েছে।
একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানের অনুমতি ছাড়া এই অঞ্চলে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
সূত্র: তাসনিম বার্তা সংস্থা
