বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

একটা বল নিয়ে ১১ জন দৌড়ায়, এর চেয়ে পাগলামি আর কী হতে পারে— প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের

জুন ১৪, ২০২৬
A A
একটা বল নিয়ে ১১ জন দৌড়ায়, এর চেয়ে পাগলামি আর কী হতে পারে— প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের
Share on FacebookShare on Twitter

একটি বল নিয়ে ১১ জন মানুষের দৌড়াদৌড়িকে ‘পাগলামি’ এবং ফুটবল-ক্রিকেটকে ‘ফাউল জিনিস’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “কী একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে ১১টা লোক দৌড়ায়। এর চেয়ে পাগলামির কাজ দুনিয়াতে আর কী হতে পারে? এই জিনিস দেখার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দিন-রাত লাইভ করছে। মানে মানুষ পাগল হয়ে গেছে। অমুক খেলতেছে, তমুক খেলতেছে কী খেলে?”

ক্রিকেট খেলার প্রতিও উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, “একটা গোল জিনিস, সেটাকে একটা কাঠি বা ব্যাট দিয়ে বাড়ি দেয়। এটা আবার কী জিনিস? সেই জিনিস নিয়ে কত লাফালাফি!”

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর চলাকালীন ব্যারিস্টার ফুয়াদের এই মন্তব্য নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেউ তাঁর বক্তব্যকে একান্তই ব্যক্তিগত খামখেয়ালিপনা হিসেবে দেখছেন, আবার অনেক ক্রীড়াপ্রেমী একে খেলাধুলার প্রতি চরম অবজ্ঞাসূচক মন্তব্য হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬, যা ফুটবল ইতিহাসের সর্ববৃহৎ আসর। ৩৯ দিনব্যাপী এই ২৩তম আসরে এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে মোট ৪৮টি দেশ মূল পর্বে অংশ নিচ্ছে, যেখানে ১৬টি স্বাগতিক শহরে সর্বমোট ১০৪টি ম্যাচ খেলা হবে।

১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘রাউন্ড অব ৩২’ নকআউট পর্ব শুরু হবে ২৮ জুন থেকে। এরপর কোয়ার্টার ফাইনাল এবং ১৪ ও ১৫ জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১৯ জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল মহাযজ্ঞের।

সম্পর্কিত খবর

অন্যান্য

জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো: মজিবুর রহমান মঞ্জু

জুলাই ২৮, ২০২৬
খেলা

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!

জুলাই ২৮, ২০২৬
অন্যান্য

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনায় বাস্তবতা নেই, এটি রাজনৈতিক কৌশল: এমপি পার্থ

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version