রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
A A
সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
Share on FacebookShare on Twitter

তীব্র তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই জরুরি আর্থিক সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, পবিত্র ঈদুল আজহার পর থেকেই ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়। নতুন চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক টানা আন্দোলন করে আসছেন, যা সাধারণ আমানতকারীদের মাঝে উদ্বেগের সৃষ্টি করে।

এই অস্থিরতার জেরে ব্যাংকটি থেকে বিপুলসংখ্যক আমানতকারী আকস্মিকভাবে তাঁদের জমা টাকা তুলে নিতে শুরু করেন। এর ফলে ব্যাংকটির তারল্য সংকট এতটাই গভীর হয়ে পড়ে যে, সাধারণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে হিমশিম খায় শাখাগুলো।

এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকে সংরক্ষিত নগদ জমার বাধ্যতামূলক হার বা ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ইসলামী ব্যাংক। এই নজিরবিহীন পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে আজ ২ হাজার ৫০০ কোটি টাকার এই বিশেষ আর্থিক সহায়তা বা ধার দেওয়া হলো। এর আগে গত শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে বিশেষ তারল্য সহায়তা দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে গভর্নর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, “ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।” গভর্নরের সেই ঘোষণার দুই দিনের মাথায় ব্যাংকটিকে এই তহবিল জোগাল কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত খবর

জামায়াত

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের

জুন ১৪, ২০২৬
প্রধান সংবাদ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুন ১৪, ২০২৬
প্রধান সংবাদ

তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

জুন ১৪, ২০২৬

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version