সোমবার, জুন ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

জুন ১৫, ২০২৬
A A
পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে দাঁড়িয়ে নারী সংসদ সদস্যদের পোশাক, হিজাব ও পর্দা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। একই সঙ্গে এই বক্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে দলটি।

রবিবার (১৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এনসিপি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে কোনো নারী জনপ্রতিনিধির পোশাক, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত পরিচয়কে বিদ্রুপ বা অবমাননা করা দেশের সব নারীর মর্যাদা ও সম্মানের পরিপন্থি।

এনসিপি নেতারা বলেন, সংসদে রাজনৈতিক মতপার্থক্য কিংবা বিতর্ক থাকতে পারে, তবে কারও ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় বিশ্বাসকে বিদ্রুপের বিষয় বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্য আমাদের সংসদীয় সংস্কৃতি ও নারীর প্রতি প্রয়োজনীয় ন্যূনতম সম্মানবোধের সঙ্গে চরম সামঞ্জস্যহীন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিটি নারী তাঁর নিজস্ব বিবেক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী পোশাক নির্বাচনের পূর্ণ অধিকার রাখেন। এই মৌলিক অধিকারকে সম্মান করা একটি গণতান্ত্রিক, সভ্য ও সহনশীল সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

তবে ব্যক্তিস্বাধীনতা ও পোশাক নির্বাচনের অধিকারের বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ডেপুটি স্পিকারের অবস্থান ও ভূমিকাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে দলটি সুনির্দিষ্ট দাবি জানিয়ে বলে, মনিরুল হক চৌধুরীকে তাঁর এই অনভিপ্রেত মন্তব্যের জন্য দেশের জনগণ, সামগ্রিক নারীসমাজ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। একজন জনপ্রতিনিধির বক্তব্য জনমনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে, তাই নিজের ভুলের দায় স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক জবাবদিহিতার অংশ।

এনসিপি নেতারা পরিশেষে উল্লেখ করেন, একটি বৈষম্যহীন, সাম্য ও মর্যাদাভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে নারী-পুরুষ নির্বিশেষে দেশের সব নাগরিকের ব্যক্তিস্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদার প্রতি সমান সম্মান নিশ্চিত করা জরুরি।

সম্পর্কিত খবর

এনসিপি

অক্সফোর্ডের সামনে শক্ত অবস্থান জামায়াত-শিবির ও এনসিপির

জুন ১৫, ২০২৬
এনসিপি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
এনসিপি

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

জুন ১৫, ২০২৬

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version