বুধবার, জুন ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

এইচআরডব্লিউর প্রতিবেদন

জুন ১৭, ২০২৬
A A
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু
Share on FacebookShare on Twitter

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশব্যাক) অভিযোগ এনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে, পশ্চিমবঙ্গে নতুন প্রশাসনিক উদ্যোগের অংশ হিসেবে হাজার হাজার মানুষকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এইচআরডব্লিউর অভিযোগ, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ ভোটার পরিচয়পত্র, আধার কার্ডসহ বিভিন্ন বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের বিদেশি হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিকবার বাংলাদেশ সীমান্তে পুশব্যাক কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে কয়েকটি পরিবারকে প্রায় ৭৫ ঘণ্টা ‘জিরো লাইনে’ আটকে থাকার ঘটনাও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ওই পরিবারগুলো দীর্ঘ সময় খাদ্য, পানি ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে বাধ্য হয়।

হিউম্যান রাইটস ওয়াচের দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত, আটক ও বহিষ্কারের লক্ষ্যে একটি বিশেষ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এই নীতির আওতায় বহু মানুষকে যথাযথ তদন্ত, শুনানি বা আদালতের আদেশ ছাড়াই সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও অভিযোগ করেছে, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের নাগরিকত্ব বা বসবাসের বৈধতা প্রমাণের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের পক্ষে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এইচআরডব্লিউর মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন, শরণার্থী সুরক্ষা নীতি এবং ন্যায়বিচারের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যক্তিকে তার পরিচয়, ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নির্বিচারে আটক বা বহিষ্কার করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করতে পারে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক জটিলতাও বাড়িয়ে তুলতে পারে।

এ পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ ভারত ও বাংলাদেশ—উভয় দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জোরপূর্বক বহিষ্কার, পুশব্যাক এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও বলেছে, সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসন-সংক্রান্ত যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। অন্যথায় নিরপরাধ মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও বিঘ্নিত হতে পারে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

জুন ১৭, ২০২৬
আন্তর্জাতিক

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

জুন ১৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

জুন ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

জুন ১৭, ২০২৬

বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ ঘোষণা দিয়ে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার

জুন ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version