বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণের শতাধিক ঘর

জুন ১৮, ২০২৬
A A
খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণের শতাধিক ঘর
Share on FacebookShare on Twitter

খুলনার ডুমুরিয়া উপজেলায় ভদ্রা নদী পুনঃখননের মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের ওপর ফেলায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। পুনর্বাসনের আগেই ঘরবাড়ি মাটিচাপা পড়ায় অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

চুকনগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা পারুল বেগমের ঘর এখন পুরোপুরি মাটির নিচে চাপা। নিজের ঘরের ধ্বংসস্তূপ থেকে ইট খুলে সংগ্রহ করছেন তিনি, ভবিষ্যতে আবার মাথা গোঁজার ঠাঁই তৈরি করার আশায়।

স্থানীয়দের অভিযোগ, নদী খননের কাজ চলাকালে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই ঘরের ওপর মাটি ফেলা হয়েছে। এতে চুকনগর আশ্রয়ণ প্রকল্পের দেড় শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই বর্তমানে চুকনগর গরুর হাটের মাঠে অস্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে নেই পর্যাপ্ত টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা নিরাপদ আবাসন।

বাসিন্দারা জানান, ঘরবাড়ি, রান্নাঘর ও বাথরুমসহ সবকিছু মাটির নিচে চাপা পড়েছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং পানিতে তলিয়ে যায় অস্থায়ী আশ্রয়স্থল।

চুকনগরের পাশাপাশি কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের ১৩টি এবং বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের ২৪টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরের চাল ভেঙে গেছে, কোথাও দরজা-জানালা মাটিচাপা পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তারা শুধু আশ্বাসই শুনছেন। তবে স্থায়ী পুনর্বাসন কিংবা কার্যকর সহায়তা এখনও পাননি।

ডুমুরিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী খনন প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেনাবাহিনী বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত স্থানের মাটি অপসারণের কাজ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয়দের প্রশ্ন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন আশ্রয়ণ প্রকল্পের ঘরের ওপর মাটি ফেলা হলো। এ ঘটনায় দায়িত্ব নির্ধারণ ও ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

এবার ভুয়া ফটোকার্ডের রেফারেন্সে বক্তব্য দিলেন আইনমন্ত্রী

জুন ১৭, ২০২৬
প্রধান সংবাদ

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও সরকার প্রতিশ্রুতি থেকে এখনো অনেক দূরে: রাশেদা কে. চৌধুরী

জুন ১৭, ২০২৬
প্রধান সংবাদ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা, আসামি আবিরের মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

জুন ১৮, ২০২৬

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

জুন ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version