বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

এক সপ্তাহে ধর্ষণ-নির্যাতনসহ ‘নারীকাণ্ডে’ ১২ ঘটনায় জড়ালো ছাত্রদল-যুবদল

গর্ভপাত ও মারধরের অভিযোগ

জুন ১৮, ২০২৬
A A
এক সপ্তাহে ধর্ষণ-নির্যাতনসহ ‘নারীকাণ্ডে’ ১২ ঘটনায় জড়ালো ছাত্রদল-যুবদল
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ধর্ষণচেষ্টা, নারী নির্যাতন, গর্ভপাতে বাধ্য করা, যৌতুকের জন্য নির্যাতন ও সহিংসতার ঘটনায় গত এক সপ্তাহে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীর নাম সামনে এসেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অন্তত ১২টি ঘটনায় এসব সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, মামলা, গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থার তথ্য উঠে এসেছে।

ঢাকা কলেজ ছাত্রদলের নেতা খালিদ পারভেজের বিরুদ্ধে এক তরুণীকে গর্ভপাত করাতে বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তুলে পরে তাকে নির্যাতন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের চাপ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পর কেন্দ্রীয় ছাত্রদল তার সাংগঠনিক পদ স্থগিত করেছে।

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহন তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনায় মামলা হলেও তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

চাঁদপুরের মতলব উত্তরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার সাঁথিয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় ওয়ার্ড যুবদলের নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবদল নেতা শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্তও আটক হয়েছেন।

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূ হাসিনা খাতুনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও নেত্রকোনার আরও কয়েকটি ঘটনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নারী নির্যাতন, উত্যক্ত করা, হামলা ও প্রতারণার অভিযোগ উঠেছে।

এসব ঘটনার কিছুতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, কিছুতে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

এক সপ্তাহে পরপর এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version