শনিবার, জুন ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মাজারগুলোতে যেন মদ-গাঁজার আসর না বসে: সিলেটের ডিসি সারওয়ার

জুন ২০, ২০২৬
A A
মাজারগুলোতে যেন মদ-গাঁজার আসর না বসে: সিলেটের ডিসি সারওয়ার
Share on FacebookShare on Twitter

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং মাজারকেন্দ্রিক মদ-গাঁজার আসর বন্ধে একাধিক নির্দেশনা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শুক্রবার জুমার নামাজের আগে শাহপরাণ মাজার পরিদর্শন করেন তিনি। পরে মাজার মসজিদে বক্তব্য দিয়ে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, ওলি-আউলিয়াদের উসিলায় আল্লাহ মানুষকে নানা বালা-মুসিবত থেকে রক্ষা করেন বলে মুসলমানরা বিশ্বাস করে। তাই এসব মাজার ও মসজিদের পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, মাজারকেন্দ্রিক একটি মাস্টারপ্ল্যান থাকা উচিত, যেখানে মেডিকেল সেন্টার, নারীদের নামাজের ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মাজার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, মাজারের আয়-ব্যয়ের হিসাব অবশ্যই স্বচ্ছ হতে হবে। স্বচ্ছতা না থাকলে মানুষের আস্থা কমে যাবে।

মাজার এলাকায় মদ ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বলেন, এ ধরনের অভিযোগ প্রায়ই পাওয়া যায় এবং এসব কর্মকাণ্ড আইনত অপরাধ।

তিনি সতর্ক করে বলেন, মাজার এলাকায় কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

এর আগে বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানের তিনটি বড় ডেগ সিলগালা করে জেলা প্রশাসন।

একই সঙ্গে নতুন দানবাক্স স্থাপন এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

এই পদক্ষেপের পর বৃহস্পতিবার রাতে একদল মাজারভক্ত দরগাহ প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দেন এবং নতুন দানবাক্স স্থাপনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এখন থেকে ভক্তদের সব ধরনের দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে। হাতে হাতে দান গ্রহণের পুরোনো পদ্ধতি আর চালু থাকবে না।

সম্পর্কিত খবর

এনসিপি

মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ

জুন ২০, ২০২৬
বাংলাদেশ

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

জুন ২০, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ

জুন ২০, ২০২৬

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

জুন ২০, ২০২৬

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version