মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক

জুন ২২, ২০২৬
A A
সংসদ অধিবেশনে শুরুতেই চমক
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে ‘মবোক্রেসি’ হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানালেও তা নাকচ করে দিয়েছেন স্পিকার।
সোমবার (২২ জুন) বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, বাজেটের প্রতিক্রিয়ায় দলটির মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে এক সদস্য ‘মবোক্রেসি’ বলে উল্লেখ করেছেন। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার অনুরোধ জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মবোক্রেসি’ কোনো অশ্লীল শব্দ নয় এবং এটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার মতো অসংসদীয় শব্দও নয়। তিনি রাশেদুল ইসলামকে পরামর্শ দেন, বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত জবাব দিতে পারেন।

পরে বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, ‘মবোক্রেসি’ শব্দটির অর্থ ইতিবাচক নয় এবং এটি আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, বাজেট-পরবর্তী কর্মসূচি শুধু জামায়াত নয়, অতীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও পালন করেছে। সেসব কর্মসূচিকেও কি তাহলে ‘মবোক্রেসি’ বলা হবে—এমন প্রশ্ন তুলে তিনি শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

তবে স্পিকার তার সিদ্ধান্তে অনড় থেকে বলেন, ‘মবোক্রেসি’ বর্তমানে বহুল ব্যবহৃত একটি রাজনৈতিক পরিভাষা। বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা ও আলোচনায় শব্দটির ব্যবহার দেখা যায়। এটি অশ্লীল বা অসংসদীয় নয়, তাই এক্সপাঞ্জ করার কোনো প্রয়োজন নেই।

স্পিকার আরও বলেন, সদস্যরা চাইলে নিজেদের বক্তব্যেও শব্দটি ব্যবহার করতে পারেন। তার ভাষ্য অনুযায়ী, ‘মবোক্রেসি’ মূলত গণতান্ত্রিক চর্চার নেতিবাচক বা নিন্দনীয় দিক বোঝাতে ব্যবহৃত একটি রাজনৈতিক শব্দ; এটি কোনোভাবেই অশালীন নয়। ফলে সংসদের কার্যবিবরণী থেকে শব্দটি বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

সম্পর্কিত খবর

ফিচার

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

জুন ২৩, ২০২৬
বাংলাদেশ

বক্তৃতার সময় নুসরাতকে স্পিকারের কৌতুকপূর্ণ সতর্কতা

জুন ২২, ২০২৬
জামায়াত

এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

জুন ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

জুন ২৩, ২০২৬

জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর

জুন ২২, ২০২৬

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতা: ৬ জেলায় সেনা ও ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

জুন ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version