বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয়: সংসদে নুসরাত

জুন ২৩, ২০২৬
A A
স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয়: সংসদে নুসরাত
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা মাদক, আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা, বিদ্যুৎ সংকট, প্রবাসী হয়রানি এবং সংস্কার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দেশের মাদক পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, এটি কোনো প্রতিবেশী রাষ্ট্রের আরোপিত ‘মাদক যুদ্ধ’ কিনা। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের মাধ্যমে বিপথে ঠেলে দিয়ে দেশের বাজার দখলের অপচেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী যৌথ অভিযান এখনো শুরু না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

একই আলোচনায় এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণ রক্ত দিয়ে স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও দুই বছর পরও তাদের প্রভাব ও সন্ত্রাস পুরোপুরি নির্মূল হয়নি। তিনি অভিযোগ করেন, “স্বৈরাচারের বিষদাঁত এখনো ভাঙা হয়নি। তারা এখনো জোর গলায় হুমকি দেয় এবং অতীতের হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত নয়।” তিনি দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

বিএনপির সংসদ সদস্য রেজা আহম্মেদ কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীর পদ্মা চরাঞ্চলে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী দমনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, চরাঞ্চলের খাসজমি ও বালুমহলকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক প্রবেশের বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি পুলিশকে প্রয়োজনীয় যানবাহন সরবরাহের আহ্বান জানান।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছ নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা উচিত। উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের কাজ ফেলে চলে যাওয়ার প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট জটিলতা দূর করার দাবি জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা অভিযোগ করেন, পাঠ্যপুস্তক থেকে হাজী শরিয়ত উল্লাহ ও তিতুমীরের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবদান ক্রমশ হারিয়ে যাচ্ছে। তিনি এসব ইতিহাস পুনরায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের বিমানবন্দর ও পাসপোর্টসেবায় হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রস্তাবিত বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রাকে ‘স্বপ্নবিলাসী’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় অতিরিক্ত অর্থ ছাপানো হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। পাশাপাশি গণভোটে জনগণের দেওয়া সংস্কার-সংক্রান্ত রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা বাজেট বাস্তবায়নের পথেও বাধা হয়ে দাঁড়াবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আশেকে রাসূল গাজী ইলমুদ্দীন শহীদের পক্ষে জিন্নাহর ঐতিহাসিক আইনি লড়াই

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version