বুধবার, মার্চ ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গোলাগুলি: দুই ভারতীয় সেনা নিহত

তুর্জ খান - তুর্জ খান
আগস্ট ৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে দুই ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। এতে আরও দুই সেনা আহত হয়েছেন বলে শনিবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত সংঘর্ষে আহতের সংখ্যা প্রায় ১০ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, কুলগামের ঘন বনাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী শক্ত অবস্থান নিয়েছে এবং সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্দুকযুদ্ধগুলোর একটি।

ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দপ্তর এক্সে (টুইটার) এক বার্তায় নিহত লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং ও হরমিন্দর সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছে, জাতির জন্য কর্তব্যরত অবস্থায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযান এখনো চলছে। লুকিয়ে থাকা সশস্ত্রদের খুঁজে বের করতে শত শত সেনা অংশ নিচ্ছে এই বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযানে। ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেটে হামলা চালানো হচ্ছে। আখালের ঘন আলপাইন বনে সন্দেহভাজন স্থানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করতেও দেখা গেছে।

আরওপড়ুন

তেহরানে বিক্ষোভের চেষ্টা; ‘ইসরায়েল-আমেরিকার চরদের’ দমনের ঘোষণা পুলিশ প্রধানের

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর একটি বড় দল উপস্থিত থাকার খবর পাওয়ার পর সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে, যা পরবর্তীতে তীব্র গোলাগুলিতে রূপ নেয়।

পুলিশ সূত্রের দাবি, সংঘর্ষের শুরুতে পাঁচজন সশস্ত্র সদস্যের উপস্থিতি শনাক্ত করা হয়। তাদের মধ্যে অন্তত তিনজন বিদেশি, যারা জঙ্গলযুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া ধারণা করা হচ্ছে, গুলিবিনিময়ে একজন স্থানীয় সশস্ত্র সদস্যও নিহত হয়েছে।

সম্পর্কিত খবর

তেহরানে বিক্ষোভের চেষ্টা; ‘ইসরায়েল-আমেরিকার চরদের’ দমনের ঘোষণা পুলিশ প্রধানের
আন্তর্জাতিক

তেহরানে বিক্ষোভের চেষ্টা; ‘ইসরায়েল-আমেরিকার চরদের’ দমনের ঘোষণা পুলিশ প্রধানের

মার্চ ১৮, ২০২৬
ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের
আন্তর্জাতিক

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

মার্চ ১৭, ২০২৬
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুত শেষ করছে
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুত শেষ করছে

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সীমান্তরেখা ভ্রাতৃত্বের ভিত্তি মুছতে পারে না’: পাক-আফগান সংকটে জামায়াত আমির

‘সীমান্তরেখা ভ্রাতৃত্বের ভিত্তি মুছতে পারে না’: পাক-আফগান সংকটে জামায়াত আমির

মার্চ ১৮, ২০২৬
নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

মার্চ ১৮, ২০২৬
কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০