শুক্রবার, জুন ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
A A
বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দুবাই পুলিশের হাতে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব নথিপত্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছে পাঠানো হলেও এখনো সেখান থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং বর্তমানে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, দুবাই কর্তৃপক্ষ বেনজীর আহমেদকে গ্রেফতারের তথ্য ই-মেইলে জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ করেছিল। তবে বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের অনেক আগেই, মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় নথি প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়ে দেয়। বর্তমানে সেই আবেদনের বিষয়ে আমিরাত সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা চলছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য সরকারের কাছে নেই। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন। এর বাইরে নতুন কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে আসেনি।

এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ওয়ারেন্ট ও অন্যান্য কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত সরকারের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার আশায় রয়েছে বাংলাদেশ। অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে তদন্ত সম্পন্ন করা হবে এবং তদন্ত শেষে আদালতে যথাযথ চার্জশিট দাখিল করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক ও আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সংযুক্ত আরব আমিরাত সরকারের আনুষ্ঠানিক জবাবের ওপর নির্ভর করছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতি

জুন ২৬, ২০২৬
প্রধান সংবাদ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬
জামায়াত

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

জুন ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক কমিশনারের বিরুদ্ধে ‘ম্যাংগো লাভার’ অফিস থেকে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

জুন ২৬, ২০২৬

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতি

জুন ২৬, ২০২৬

পদ্মার বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

জুন ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version