মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

জুন ২৬, ২০২৬
A A
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ
Share on FacebookShare on Twitter

দেশের সকল গোয়েন্দা ও তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে মাত্র এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে তাৎক্ষণিক ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি এই খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। এর আগে ডেপুটি স্পিকার তাকে বক্তব্য দেওয়ার জন্য ১ মিনিট সময় বরাদ্দ করেন।

বক্তব্যের শুরুতেই নিজের আগের একটি বক্তব্যের স্পষ্টীকরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে, আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি স্পষ্ট বলেছি—আমার রাজনৈতিক বক্তব্যের কারণে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে যেন কোনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা হয়।”

জুলাই গণ-অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টদের প্রতি সরকারদলীয় কিছু সংসদ সদস্যের সাম্প্রতিক কটাক্ষের জবাব দিয়ে তিনি বলেন, “আজকেও এই সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু নেতিবাচক কথা বলা হয়েছে যে, আমরা নাকি আগে রিকশায় চড়তাম, আর এখন আমরা দামি গাড়িতে চড়ি।”

সরকারের উদ্দেশ্যে তীব্র চ্যালেঞ্জ জানিয়ে এই সংসদ সদস্য বলেন, “এই সংসদে আজকে সরকারে যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব—বর্তমানে সরকারের যে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে, যেমন ডিজিএফআই, এনএসআই, পুলিশ কিংবা মিলিটারি; সবাই এখন আপনাদের অধীনে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে ঢালাওভাবে অভিযোগের সুরে কথা না বলে, আমি অনুরোধ করব আপনারা তদন্ত করুন। আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি বা ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের প্রমাণ দিতে পারলে আমি এই সংসদ থেকে ইস্তফা দেব।”

সম্পর্কিত খবর

ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version