মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ধোলাইখালে পাবলিক টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

জুন ২৭, ২০২৬
A A
বিশ্বব্যাংকের প্রকল্পের টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়
Share on FacebookShare on Twitter

পুরান ঢাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন একটি আধুনিক পাবলিক টয়লেট (গণ শৌচাগার) দখল করে দলীয় কার্যালয় খোলার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে। ধোলাইখাল জলাধার সংস্কার প্রকল্পের আওতায় ২২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি পাবলিক টয়লেটের একটিতে এখন ‘ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ৪৪ নম্বর ওয়ার্ড প্রধান কার্যালয়’-এর ব্যানার ঝুলছে।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ওই শৌচাগার ভবনের ভেতরে বিএনপি নেতা ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের ব্যানারের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাদের ছবি টাঙানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্প’-এর অধীনে এই সংস্কারকাজ শুরু হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকার সুযোগে গত ৫ আগস্টের পর স্থাপনাটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু হয়।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চারু এন্টারপ্রাইজের সাইট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, টয়লেটটির মূল অবকাঠামোগত কাজ শেষ হলেও ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। কিন্তু সেখানে স্বেচ্ছাসেবক দলের ব্যানার টানিয়ে কার্যালয় করায় তাঁরা বাকি কাজ শেষ করতে পারছেন না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল কবির জানান, কারিগরি ত্রুটির কারণে কাজ বন্ধ থাকার সময় স্থানীয় কিছু লোক সাময়িকভাবে সেখানে বসেছিল, দ্বিতীয় প্যাকেজের কাজ শুরু হলেই তারা জায়গাটি ছেড়ে দেবে।

ডিএসসিসির প্রকল্প পরিচালক রাজিব খাদেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এস্টেট বিভাগ থেকে লিখিতভাবে সম্পত্তি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নাজিম দাবি করেন, স্থানটি আগে স্বেচ্ছাসেবক লীগের ক্লাব ছিল এবং সেখানে অপরাধমূলক কাজ হতো। বর্তমানে নিজস্ব কার্যালয় না থাকায় দলের পরামর্শে আপাতত তাঁরা এখানে বসছেন এবং প্রকল্পের কাজ পূর্ণাঙ্গভাবে শুরু হলে জায়গাটি ছেড়ে দেবেন।

সম্পর্কিত খবর

ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version