মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জয়পুরহাটে প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপি নেতাকে শোকজ

জুন ২৮, ২০২৬
A A
জয়পুরহাটে প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপি নেতাকে শোকজ
Share on FacebookShare on Twitter

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার (২৬ জুন) রাতে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক আদেশে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানের সঙ্গে বিএনপি নেতা হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। এরপর গত শুক্রবার সকালে প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করে জুতাপেটার অভিযোগ তুললে বিষয়টি দলীয় নেতৃবৃন্দের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে হারুনুর রশিদকে আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ঘটনার সঠিক তথ্য উদঘাটনের লক্ষ্যে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান জুয়েলকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী যেকোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দলের নিয়মিত প্রক্রিয়ার অংশ।

এর আগে শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হারুনুর রশিদ তাঁকে জুতা দিয়ে মারধর ও লাঞ্ছিত করেছেন। এই ঘটনায় তিনি ২২ জুন আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও জমা দেন। তবে এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version