রবিবার, জুন ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬
A A
এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটিতে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে। তাই দেশের হাসপাতালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এ ঘটনার জন্য হাসপাতালের মালিকপক্ষই দায়ী। তাঁর অভিযোগ, মালিক কখনও হাসপাতাল পরিদর্শনে যাননি এবং তাঁর অবহেলা ও একগুঁয়েমির কারণে পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে তাঁর স্ত্রীকে প্রধান নির্বাহী করা হয়েছে।

মন্ত্রী জানান, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ভোরে দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। তাঁর দাবি, শিশুদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন ছিল না, ওয়ার্ডের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর এবং সংকটময় সময়ে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, সরকার হাসপাতালটি বন্ধ করেনি, শুধু লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। তিনি আরও বলেন, ইউনাইটেড হাসপাতাল ও বার্ন ইউনিটের আগুনের ঘটনা ছিল দুর্ঘটনা, কিন্তু আদ্-দ্বীন হাসপাতালের ঘটনা সরাসরি অবহেলার ফল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা উদ্বেগজনক। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা এবং সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এজন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
আন্তর্জাতিক

রাম মন্দিরে দুর্নীতি ঘিরে ভারতে তোলপাড়: ৮০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬
আওয়ামী লীগ

‘তুরাগ গণহত্যা’ দাবি করে একের পর এক গুজব, নীরব প্রশাসন!

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের বক্তব্য নিয়ে রিয়েক্ট করল ভারতীয় দূতাবাস, কড়া জবাব জামায়াতের

জুন ২৮, ২০২৬

❝শেখ হাসিনা এবং আ.লীগ যে এত বড় ভারতের দালাল আর দেশের শত্রু, ভারত আশ্রয় না দিলে তো আমরা সেটা জানতাম না।❞

জুন ২৮, ২০২৬

ফেসবুকে পোস্ট দেওয়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করলো আরেক বিএনপি নেতা

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version