মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে: জামায়াত এমপি

জুন ২৮, ২০২৬
A A
সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে: জামায়াত এমপি
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এবং সুদভিত্তিক অর্থব্যবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং একটি পৃথক যাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন মাযহাবের আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করে যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া উচিত।

ঋণ ও সুদের সমালোচনা করে মুজিবুর রহমান বলেন, অতিরিক্ত ঋণনির্ভরতা কোনো দেশের জন্য ভালো নয়। তাঁর মতে, সুদভিত্তিক অর্থনীতি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আর যাকাত ও সদকার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সুদমুক্ত ও ইসলামী অর্থনীতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়া, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তানের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে।

ইসলামী ব্যাংকের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, একসময় এ দেশের ব্যাংকিং খাতে সুদবিহীন কার্যক্রমের সফলতা দেখে অন্যান্য ব্যাংকও ইসলামিক কাউন্টার চালু করেছিল, যা প্রমাণ করে সুদ ছাড়াও অর্থনীতি পরিচালনা করা সম্ভব।

তিনি আরও বলেন, ইয়েমেনে যাকাত ও আওকাফ মন্ত্রণালয়ের মতো বাংলাদেশেও একটি যাকাত মন্ত্রণালয় গঠন করে শরিয়াভিত্তিক যাকাত সংগ্রহ ও বণ্টন ব্যবস্থা চালু করা যেতে পারে।

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ তুলে মুজিবুর রহমান বলেন, জনগণ অনুদান বা কার্ড নয়, কর্মসংস্থান চায়। মানুষের হাতে কাজ তুলে দিতে পারলেই দারিদ্র্য দূর করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version