আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই জাদুঘর শেখ হাসিনার শাসনামলের ফ্যাসিবাদী বর্বরতা ও পৈশাচিকতার পাশাপাশি জুলাইয়ের অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের বাস্তব চিত্র তুলে ধরে। তাই জাদুঘরটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।
উল্লেখ্য, ২০২৬ সালের ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাদুঘরটির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেন। তিনি এটিকে বিশ্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই শহীদদের স্মৃতি ও আত্মত্যাগকে ধারণ করে এই জাদুঘর জাতির জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও জানান, রেকর্ড সময়ে এবং বহু মানুষের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জাদুঘরের কাজ এ পর্যায়ে পৌঁছেছে।
