সোমবার, জুন ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬
A A
বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশিদের জন্য দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা। রোববার (২৮ জুন) থেকে এই ভিসা কার্যক্রম শুরু হওয়ায় কলকাতার বিখ্যাত নিউমার্কেট চত্বরে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আনন্দের হাওয়া বইছে। বাংলাদেশি পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে পরিচিত এই বাজারের ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা চালুর ফলে সেখানে ব্যবসা-বাণিজ্যে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর আনন্দে শনিবার রাতে কলকাতার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিজেদের মধ্যে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। তারা আশাবাদী, সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে নিউমার্কেট আবার তার চেনা প্রাণচঞ্চল রূপ ফিরে পাবে।

বৈঠকে বাংলাদেশি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলকাতার নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণীয় সেবা নিশ্চিত করা এবং কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক শেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে নিউমার্কেট চত্বরের প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়।

নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, “শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে এত বড় বাজার চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো জমজমাট পরিস্থিতি ফিরবে।”

একইভাবে নিউমার্কেটের সুপরিচিত খাবারের হোটেল কস্তুরী ও খালেকের কর্মচারী সাইফ উদ্দিন জানান, বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কেবল মেডিকেল ভিসায় যারা আসছিলেন, তাদের ওপর নির্ভর করে হোটেলের খরচ উঠছিল না। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় তারা ভীষণ খুশি এবং এখন ফের আগের মতো বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে চার দিনে প্রায় ১,০০০ মৃত্যু

জুন ২৯, ২০২৬
আন্তর্জাতিক

তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, প্রাণহানি ছাড়াল ১৩শ’

জুন ২৯, ২০২৬
আন্তর্জাতিক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে চার দিনে প্রায় ১,০০০ মৃত্যু

জুন ২৯, ২০২৬

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬

দণ্ডপ্রাপ্ত হাসিনার ভূমিকাসহ পলাতক এনএসআই কর্মকর্তার লেখা বই বিক্রি করছে রকমারি ও বাতিঘর

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version