সোমবার, জুন ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও, বিএনপি নেতার হুমকি!

জুন ২৯, ২০২৬
A A
বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও, বিএনপি নেতার হুমকি!
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম নগরীর হালিশহরে স্থানীয় এক বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটককে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ বক্স ঘেরাও, পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা এবং হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে বড়পোল মোড় অতিক্রম করার সময় ট্রাফিক পুলিশ তাদের থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে সেটি আটক করা হয়।

মোটরসাইকেল আটককে কেন্দ্র করে প্রথমে চালকের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পরে চালক তার বাবা, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজুকে ফোন করলে তিনি শতাধিক নেতা-কর্মী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বলে অভিযোগ রয়েছে।

এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রাফিক পুলিশ বক্স ঘেরাও করেন। এ সময় বক্সের ভেতরে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি পরে ঘটনাস্থলে পৌঁছানো টহল পুলিশের সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে দুই পুলিশ সদস্য দাবি করেন, আনোয়ার হোসেন আরজু নিজেকে চট্টগ্রামের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে পুলিশ সদস্যদের গালিগালাজ করেন এবং তাদের বদলির হুমকিও দেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা ও অবরুদ্ধ করে রাখার অভিযোগের বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

জুন ২৯, ২০২৬
বাংলাদেশ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

জুন ২৯, ২০২৬
বাংলাদেশ

কর্ণফুলী টানেলের আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সংসদে সড়কমন্ত্রী

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

জুন ২৯, ২০২৬

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

জুন ২৯, ২০২৬

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version