সোমবার, জুন ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী

জুন ২৯, ২০২৬
A A
পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও উৎপাদন হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, উৎপাদন ও চাহিদার মধ্যে ৩৩৯ মেগাওয়াট ঘাটতি থাকায় দেশের কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত থাকবে, তবে তা কমিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে রোববার একই বিধিতে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বেরিয়ে যায়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হয় এবং ঢাকাতেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। তবে সে সময় তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

সোমবার মন্ত্রী জানান, বন্ধ থাকা দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। তিনি বলেন, “আমাদের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হওয়ায় এখনো ৩৩৯ মেগাওয়াট ঘাটতি রয়েছে। আমরা এই ঘাটতি কমিয়ে আনতে কাজ করছি। কিছু কিছু এলাকায় লোডশেডিং থাকবে, তবে যেন তা না থাকে সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে অনেকটাই উত্তরণ করতে পেরেছি।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বাবা-মা খুনে দণ্ডিত ঐশী এখন কারাগারের লাইব্রেরিয়ান

জুন ২৯, ২০২৬
বাংলাদেশ

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

জুন ২৯, ২০২৬
বাংলাদেশ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

জুন ২৯, ২০২৬

বাবা-মা খুনে দণ্ডিত ঐশী এখন কারাগারের লাইব্রেরিয়ান

জুন ২৯, ২০২৬

পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version