মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাংবাদিকদের আব্দুর রহমানেল মাছউদ: আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের কপি পেলেই সিদ্ধান্ত নেবে ইসি

জুন ৩০, ২০২৬
A A
সাংবাদিকদের আব্দুর রহমানেল মাছউদ:  আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের কপি পেলেই সিদ্ধান্ত নেবে ইসি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর সাংবাদিকদের এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, আদালত যে নির্দেশনা দেবেন, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আদালত যদি পুনর্নির্বাচনের নির্দেশ দেন, তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আবার দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণার নির্দেশ এলে সেটিও বাস্তবায়ন করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, রায়ের পূর্ণাঙ্গ বা অগ্রিম কপি হাতে পাওয়ার পর কমিশন বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যেহেতু নির্বাচন কমিশন মামলার পক্ষভুক্ত নয়, তাই কমিশন স্বপ্রণোদিত হয়ে রায়ের কপি সংগ্রহ করবে না। সংশ্লিষ্ট পক্ষ কিংবা আদালতের মাধ্যমেই রায়ের কপি কমিশনের কাছে পৌঁছাবে।

এর আগে, ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

এর মধ্যে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেও আদালতের নির্দেশে তার ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়নি। পরে ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগ ৩০ জুন রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার ঘোষিত রায়ে আদালত আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিরোধী মত দমনে আইনটি যেন ব্যবহার না হয়: বিরোধী দল

জুন ৩০, ২০২৬
জামায়াত

‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জামায়াত নেতা

জুন ৩০, ২০২৬
বাংলাদেশ

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাংবাদিকদের আব্দুর রহমানেল মাছউদ: আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের কপি পেলেই সিদ্ধান্ত নেবে ইসি

জুন ৩০, ২০২৬

বিরোধী মত দমনে আইনটি যেন ব্যবহার না হয়: বিরোধী দল

জুন ৩০, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version