মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

জুলাই ৩, ২০২৬
A A
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক বিএনপি কর্মী ও মাদ্রাসা শিক্ষকের ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বন্দবিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বর্ষণ হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয় খাজুরা বাজারে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ছাত্রদল সভাপতির পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের জেরে তারা স্বেচ্ছায় পালিয়েছে।

ভুক্তভোগী মেয়েটি এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা একজন স্থানীয় বিএনপি কর্মী এবং খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। তাদের বাড়ি খাজুরা বাজার সংলগ্ন মথুরাপুর গ্রামে। অন্যদিকে, অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি বর্ষণ হোসেন পার্শ্ববর্তী ধান্যপুড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বারের ছেলে।

কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেপক্ষ এখন ঘটনাটি আপস-মীমাংসা করার চেষ্টা করছে। তবে মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি এই মুহূর্তে বিয়ে দিতে রাজি নন। তিনি আরও জানান, ঘটনার পর তারা পুলিশের দ্বারস্থ হলে ছেলেপক্ষ দ্রুত সময়ের মধ্যে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু শিক্ষকতা ও সামাজিক সম্মানের হানি ঘটলে তিনি পরবর্তীকালে কঠোর আইনি পদক্ষেপ নেবেন।

এদিকে ইউনিয়ন ছাত্রদল সভাপতি বর্ষণ হোসেনের ভাই বখতিয়ার উদ্দিন দাবি করেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় তারা দুই পরিবারের অগোচরে পালিয়ে গেছে। বর্তমানে দুই পরিবার বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেছে এবং ছাত্রদল সভাপতি ও ওই কিশোরী বাড়ি ফিরে এসেছে বলেও তিনি দাবি করেন। তবে স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, বাড়ি ফিরে আসার দাবিটি সঠিক নয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, এই ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা লিখিত অভিযোগ আসেনি। তবে ঘটনাস্থলের নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে কোনো পক্ষ যোগাযোগ করেছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version