মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সিট বাতিলের পরও ছাত্রদলের রাজনৈতিক ছত্রছায়ায় হলে দুই নেতা!

রাবিতে নারী নিয়ে রাত্রি যাপনের অভিযোগ

জুলাই ৩, ২০২৬
A A
সিট বাতিলের পরও ছাত্রদলের রাজনৈতিক ছত্রছায়ায় হলে দুই নেতা!
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে ‘নারী নিয়ে রাত্রি যাপনের’ গুরুতর অভিযোগের ভিত্তিতে আবাসিকতা বাতিল হওয়া হল সংসদের দুই নেতার বিরুদ্ধে এখনো হলে অবস্থানের অভিযোগ উঠেছে। ছাত্রদলের রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনো বহাল তবিয়তে হলে অবস্থান করছেন বলে জানা গেছে।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগে জিয়াউর রহমান হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক সাকিব জুবায়ের এবং হলের আবাসিক শিক্ষার্থী ফোরকান হাফিজ জীমের আবাসিকতা ও সিট বাতিল করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবার রহমান। তবে, এই প্রাতিষ্ঠানিক শাস্তির পরও এজিএস ও সাংস্কৃতিক সম্পাদককে হল থেকে বের করা সম্ভব হয়নি।

আবাসিকতা স্থগিত হওয়ার পরও অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আপনি হল প্রশাসনকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। এটি আমার জানার বিষয় নয়।’ এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত সাংস্কৃতিক সম্পাদক সাকিব জুবায়েরকে একাধিকবার ফোন করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

হল সংসদের ভিপি মোজাম্মেল হক ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘গত ১১ এপ্রিল জিয়াউর রহমান হলে যে ঘটনাটি ঘটে, তার পরিপ্রেক্ষিতে প্রভোস্ট স্যার বারবার মিটিং করার পরও সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরবর্তীতে হল প্রশাসনের সিদ্ধান্তে এজিএস ও সাংস্কৃতিক সম্পাদকের আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়। তখন প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি মীমাংসার কথা বললেও, এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।’

তিনি আরও দাবি করেন, ‘তদন্ত কমিটির বিষয়ে আমরা হল প্রভোস্টের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে বিষয়টি তিনি নিজে সমাধান করতে পারবেন না, উপাচার্য (ভিসি) স্যারই এর চূড়ান্ত সমাধান দেবেন। তবে বর্তমানে হল সংসদের ওই দুজন নেতা হল প্রভোস্টের মৌখিক অনুমতি নিয়েই হলে অবস্থান করছেন।’

তবে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবার রহমান অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আবাসিকতা বাতিলের পরেও যদি তারা নিজেদের রুমে অবস্থান করে থাকে, তাহলে সেটি সম্পূর্ণ অবৈধ। তবে অফিসিয়ালি তাদের পুনরায় কোনো রুম বরাদ্দ বা অ্যালটমেন্ট দেওয়া হয়নি। যদি তারা অবৈধভাবে অন্য কারও রুমে অবস্থান করে থাকে, তবে সেই বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version