রবিবার, জুলাই ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬
A A
চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল
Share on FacebookShare on Twitter

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজ ও দখলবাজদের হামলায় আহত স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতাদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি। শনিবার (৪ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।”

হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, ইদানীং গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও অবৈধ দখলবাজির তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ ব্যবসায়ীদের দোকানপাট জোরপূর্বক দখল করে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সচেতন সাধারণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন।

জামায়াত আমিরের দাবি, ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশে ব্যবসায়ীরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন চাঁদাবাজ ও দখলবাজ চক্রের পক্ষে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো ছুরি ছিল বলে তিনি সুনির্দিষ্ট অভিযোগ তোলেন।

বুলবুল জানান, এই হামলায় স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা কবিরকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ছুরির আঘাতে তাঁর কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে তাকে জরুরি ভিত্তিতে তিন ব্যাগ রক্ত দিতে হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ছাড়া এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন ও পারভেজসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াতের এই শীর্ষ নেতা হুশিয়ারি দিয়ে বলেন, অতীতে ‘ফ্যাসিবাদের দোসররা’ যেভাবে চাঁদাবাজি করত, এখন যারা নতুন করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আসলে একই চরিত্রের লোক। তারা যে দলেরই পরিচয় বহন করার চেষ্টা করুক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে গুলিস্তানে এই চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করতে হবে।

এই সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নূরুল ইসলাম বুলবুল ঘোষণা করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও চাঁদাবাজির প্রতিবাদে আগামীকালও (রবিবার) রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

আহতদের দেখতে যাওয়ার সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

জামায়াত

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার

জুলাই ৪, ২০২৬
জামায়াত

গুলিস্তানে জামায়াতের মিছিলে বিএনপির হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শাহবাজ শরিফ

জুলাই ৫, ২০২৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে নতুন বিতর্ক

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version