বুধবার, জুলাই ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম

জুলাই ৭, ২০২৬
A A
আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম
Share on FacebookShare on Twitter

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির কোনো অঙ্গ সংগঠন বা অর্গানকেও আর দেশের মাটিতে কাজ বা ‘ফাংশন’ করতে দেওয়া হবে না।

সোমবার রাতে আবিদুল ইসলাম খানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আপলোড করা একটি ভিডিও বার্তায় তাঁকে এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে শোনা যায়। গত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রেক্ষাপট টেনে তিনি তাঁর এই দৃঢ় অবস্থান তুলে ধরেন।

ভিডিও বার্তায় বিগত স্বৈরাচারী সরকারের অন্যায়-অত্যাচারের সমালোচনা করে ছাত্রদল নেতা আবিদুল বলেন, ‘স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন, তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হোন। এটাই আমাদের শেষ কথা।’

আন্দোলনের বিভীষিকাময় ও রক্তাক্ত দিনগুলোর স্মৃতি চারণ করে আবিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রক্ত দেখেছি, আমাদের বোনদের রক্তাক্ত ও আহত হতে দেখেছি। একই সাথে ঢাকার বাড্ডাতে আমি জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছি। সেই সব লাশকে সাক্ষী রেখেই আমরা স্বৈরাচার হাসিনা পতনের স্লোগান তুলে রাজপথে নেমেছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত, আমি রক্ত দেখেছি এবং দীর্ঘ সংগ্রাম দেখেছি। এত কিছুর পরও আমি যে আজ বেঁচে আছি, সেটাকে আমি আমার জীবনের জন্য একটা বোনাস মনে করি।’

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে নিজের বক্তব্যের শেষ অংশে এই ছাত্রনেতা বলেন, ‘আমাদের কাছে জুলাই মানে দীর্ঘ ১৭ বছরের আপসহীন সংগ্রাম। এই ঐতিহাসিক সংগ্রাম ও বিপ্লবের চেতনাকে জীবিত রাখার জন্য সব ধরনের শত অনৈক্যের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।’

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ জন রিমান্ডে

জুলাই ৭, ২০২৬
এনসিপি

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন

জুলাই ৭, ২০২৬
বিএনপি

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

জুলাই ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যাবে রাজনীতি

জুলাই ৭, ২০২৬

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version