বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, এক হামলাকারী আটক

জুলাই ৮, ২০২৬
A A
মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, এক হামলাকারী আটক
Share on FacebookShare on Twitter

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ নম্বরের চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় সিজুকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সেনপাড়া পর্বতা এলাকায় সাইফুল ইসলাম সিজুর নিজস্ব বাসা রয়েছে। তিনি রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ওই বাসার দ্বিতীয় তলায় ‘এসটি’ নামে একটি ইন্টারনেটের (আইএসপি) ব্যবসা পরিচালনা করেন।

মঙ্গলবার রাতে তিনি চৌরঙ্গী মার্কেটের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ৩-৪ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীদের ছোঁড়া গুলি তার দুই পা ও কোমরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত সিজুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ওই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্ত ভূঁইয়া নামের এক হামলাকারীকে একটি আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় জনতা। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুরুতর জখম রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

আহতের শ্যালক সাইদুল ইসলাম জানান, কী কারণে তাঁর দুলাভাইয়ের ওপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পরিবার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। হামলার পেছনের মূল কারণ সম্পর্কে তাঁদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় দুজন সরাসরি অংশ নিয়েছিল।

ওসি আরও জানান, আটক শান্ত ভূঁইয়াকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে অস্ত্রোপচার করা হবে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক অপর হামলাকারীকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ বিএনপি-যুবদলের নেতা আটক

জুলাই ৯, ২০২৬
বাংলাদেশ

টিএসসির মেট্রোরেল পিলারে ছাত্রদল নেতা আবিদুলের ঐতিহাসিক উক্তির গ্রাফিতি

জুলাই ৯, ২০২৬
বাংলাদেশ

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের ও জুমার পদত্যাগ

জুলাই ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ইসলামিক প্রজাতন্ত্র জাপান আমাদের রণতরীতে ১১১টি মিসাইল ছুড়েছে’

জুলাই ৯, ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ বিএনপি-যুবদলের নেতা আটক

জুলাই ৯, ২০২৬

টিএসসির মেট্রোরেল পিলারে ছাত্রদল নেতা আবিদুলের ঐতিহাসিক উক্তির গ্রাফিতি

জুলাই ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version