বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত

আগস্ট ১১, ২০২৫
A A
রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত
Share on FacebookShare on Twitter

সম্মেলন হলেও রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা হয়নি। তবে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে. নতুন কমিটি আসবে ঢাকা থেকে। নতুন কমিটি না আসা পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির দু’নেতা।
রাতে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো। মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত দু’সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।’
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়।
তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছিল। এই কমিটিতে যোগ্য নেতৃত্ব আসেনি-এমন অভিযোগ তুলে দলটির রাজশাহীর শীর্ষ নেতারা তাদের সঙ্গে কোন সভা-সমাবেশে অংশ নিতেন না। বিরোধ ছিল অনেকটাই প্রকাশ্যে।
এই বিরোধের জের ধরে দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটে। কিছুদিন ধরে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন দলের একাংশের নেতা-কর্মীরা। অবেশেষে রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হলো।
এর আগে ২০০৯ সালে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠান হয়েছিল। প্রায় দেড় দশক পর এমন আনুষ্ঠানিক সম্মেলন হলো। সম্মেলনে কাউন্সিলর-ডেলিগেটরা ছিলেন। তবে ভোটাভুটি হয়নি। কমিটি ঘোষণাও হয়নি। বিকেলে কোনো কমিটি না দিয়েই মঞ্চ ছাড়েন কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত খবর

জামায়াত

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ২, ২০২৬
জামায়াত

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, তালিকায় সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আলেম ও ফুটবলার

সেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা মাসুদ রানাসহ গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ২, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

সেপ্টেম্বর ২, ২০২৬

মক্কা চুক্তি বিরোধী প্রতিবাদের নেপথ্যে কারা? রাজপথে ছাত্র ইউনিয়ন সহ একাধিক পক্ষ

সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version