শনিবার, জুলাই ১১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

জুলাই ১০, ২০২৬
A A
জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
Share on FacebookShare on Twitter

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের থানার মোড় এলাকার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এমপি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। শুক্রবার বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকাকালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপি নেতা হাসানকে স্টেজ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন নবাব, যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরবর্তীতে সন্ধ্যায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরিচিত হতে ডাকবাংলোতে অবস্থান করছিলেন এমপি সুলতান মাহমুদ বাবু। একই সময়ে ডাকবাংলোর দ্বিতীয় তলায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবও উপস্থিত ছিলেন। এ সুযোগে নিচে থাকা নবাবের একদল কর্মী-সমর্থক এমপির ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।

এমপির গাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুসারী ও কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভাঙচুর করেন। এরপর দুই পক্ষই দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিলে শহরজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে এমপিকে উদ্ধার করে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

গাড়ি ভাঙচুরের বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, “নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়িটি ভাঙচুর করেছে। দ্রুত এদেরকে শনাক্ত করে আইনের আওতাভুক্ত করতে হবে।” অন্যদিকে, তাঁর বিরুদ্ধে আনা গ্রুপিং ও হামলার অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, “এখানে কোনো গ্রুপ নেই। হামলাকারীদের দ্রুত আইনের আওতাভুক্ত করতে আমি নিজেই ওসিকে বলেছি।”

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি এবং সাধারণ সম্পাদকের গাড়িসহ মোট তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

জুলাই ১১, ২০২৬
প্রধান সংবাদ

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

জামায়াত আমিরের সাথে বন্যার পানিতে নেমে নজর কাড়লেন ডাকসু জিএস ফরহাদ

জুলাই ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চরমোনাই পীর জাতীয় বেইমান হিসেবে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছিল

জুলাই ১১, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম কিশোরীকে হত্যার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ছিলেন এক নারী

জুলাই ১১, ২০২৬

স্বামী-স্ত্রী মিলে বাড়ির মালিককে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা

জুলাই ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version