বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

জুলাই ১২, ২০২৬
A A
কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই
Share on FacebookShare on Twitter

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আজ রোববার (১২ জুলাই) সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কাতারের রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে গভীর শোকের সঙ্গে ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানানো হচ্ছে। জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত ও রহমত কামনা করা হয়েছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী শাসনামলেই কাতার নিজেদের প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। একই সাথে শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কাতার।

দেশকে আধুনিকতার শিখরে পৌঁছে দেওয়ার পর ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। এরপর তিনি তাঁর ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের সব দায়িত্ব হস্তান্তর করেন। ক্ষমতা হস্তান্তরের পর থেকে কাতারজুড়ে তিনি পরম শ্রদ্ধায় ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।

আধুনিক কাতারের এই রূপকারের মৃত্যুতে পুরো কাতারজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রয়াত ফাদার আমিরের জানাজার নামাজ এবং রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে রাজকীয় দপ্তরের পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬
জামায়াত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version