মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
A A
সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ জি কে গউছ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ থেকেও পানি পড়ে, এমনকি রাতে পানি ধরতে বাটি রাখতে হয়।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে আলোচনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জি কে গউছ বলেন, সংসদ ভবনের অধিবেশন কক্ষের ওপরের তলায় অবস্থিত মসজিদে সংসদ সদস্যসহ অনেকে জামাতে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ চুইয়ে পানি পড়ায় সেখানে বালতি রেখে নামাজ পড়তে হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছরে সংসদ ভবনে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে, অথচ এখন মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখতে হচ্ছে। শুধু বাইরে নয়, মসজিদের ভেতরেও বৃষ্টির পানি পড়ছে। চলতি অধিবেশনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের প্রসঙ্গ তুলে তিনি দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানান।

জি কে গউছের বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি তারাও অবগত। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তার সরকারি বাসভবনের ছাদ থেকেও পানি পড়ে এবং রাতে ঘুমানোর সময় পানি ধরতে বাটি রাখতে হয়।
এ সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন। রোববারই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে।

পরে ডেপুটি স্পিকার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী জানান, বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয়ের নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

জুলাই ১৩, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের ভয়াবহ হামলায় মার্কিন জেনারেলদের পলায়ন, গোপন তথ্য ফাঁস

জুলাই ১৩, ২০২৬
প্রধান সংবাদ

ছাত্রশিবির থেকে অব্যাহতি নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

জুলাই ১৩, ২০২৬

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version