মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর

সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
A A
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
Share on FacebookShare on Twitter

দেশের চলমান বন্যা, ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়াসহ বিভিন্ন অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে একই সময়ে এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় বসার সুযোগ পাবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল থাকা প্রশ্ন দুটির বিপরীতে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তগুলোর কথা জানান। তিনি বলেন, জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি এড়াতে সরকার বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বক্তব্যে মন্ত্রী দেশের চলমান পরীক্ষার পরিসংখ্যান তুলে ধরে বলেন, সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী ঘোষণা দেন, প্রতিকূল আবহাওয়া বা যেকোনো অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো নির্দিষ্ট বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষাগুলো একযোগে অনুষ্ঠিত হবে।

এদিকে, চলমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় ধরনের ভুলের বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ত্রুটি ছিল, তার জন্য দেশের সকল পরীক্ষার্থীকে ওই প্রশ্ন দুটির জন্য নির্ধারিত পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হবে।

প্রশ্নপত্রে এমন ভুলের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ইতিমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি রাখছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version