মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার

জুলাই ১৯, ২০২৬
A A
ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার
Share on FacebookShare on Twitter

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক আবাসিক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন শাখা ছাত্রদলের দুই নেতা। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানসংলগ্ন এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

মারধরের শিকার খাইরুল খন্দকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্ত দুই ছাত্রদল নেতা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তারেক রহমান এবং শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান। ক্যাম্পাসে তারেক সাধারণ সম্পাদক নাঈম সরকার এবং হাসিবুর সভাপতি রাহাত জামানের অনুসারী হিসেবে পরিচিত।

ভুক্তভোগী খাইরুল খন্দকার জানান, গত ১৬ জুলাই তিনি হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্যানটিনের খাবারের বাজে অবস্থা নিয়ে প্রাধ্যক্ষকে ‘মেনশন’ করে একটি অভিযোগ দেন। এর জের ধরে ১৭ জুলাই রাতে তারেক ও হাসিবুর তাঁকে প্রাধ্যক্ষের কাছে ক্ষমা চাইতে বলেন। পরে শনিবার রাতে তিনি প্রধান ফটকে খাবার খেতে গেলে হাসিবুর ও তারেক তাঁকে ডেকে নিয়ে ক্ষমা না চাওয়ার কারণ জানতে চান এবং “থাপড়িয়ে দাঁত ফেলে দেব” বলে হুমকি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে খাইরুল বুক, মাথা ও হাতে গুরুতর আঘাত পান। পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা তারেক রহমান দাবি করেন, হলের গ্রুপে খাবারের বিষয়ে কথা বলায় প্রাধ্যক্ষ স্যার মন খারাপ করেছিলেন, তাই তাঁরা খাইরুলকে বোঝাচ্ছিলেন। কিন্তু জুনিয়র হয়েও খাইরুল তাঁদের সঙ্গে বাজে আচরণ করে এবং তেড়ে আসে। একপর্যায়ে হাতাহাতি হলে হাসিবুরের চশমা ভেঙে হাত কেটে যায়। তবে অপর অভিযুক্ত হাসিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান এই ঘটনাকে হলের প্রাধ্যক্ষ ও তিনজন শিক্ষার্থীর মধ্যকার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ ইফতেখার আহমদ মারধরের ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলেও, হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই অভিযোগ নিয়ে অভিযুক্ত দুই ছাত্রদল নেতার সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে স্বীকার করেছেন।

এদিকে এই হামলার প্রতিবাদে শনিবার দিবাগত রাত তিনটার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ছাত্রশক্তির নেতা-কর্মী ও ছাত্রদলের একাংশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা উপাচার্যের অতিথি ভবনের সামনে অবস্থান নিয়ে এক কার্যদিবসের মধ্যে তদন্ত, জড়িতদের বহিষ্কার এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খায়রুল ইসলাম শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক বিচার নিশ্চিত করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

এখনো গ্রেপ্তার হননি শহীদ ওয়াসিম হত্যার প্রধান অভিযুক্ত

জুলাই ২০, ২০২৬
বাংলাদেশ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

জুলাই ২০, ২০২৬
ফিচার

ছাত্রদলের পোস্টারবয় শহীদ ওয়াসিমের পরিবারের খোঁজ রাখেননা বিএনপির কেউ, অভিযোগ পরিবারের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া

জুলাই ২০, ২০২৬

এখনো গ্রেপ্তার হননি শহীদ ওয়াসিম হত্যার প্রধান অভিযুক্ত

জুলাই ২০, ২০২৬

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

জুলাই ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version