Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

‘যারা এখনো সিট পাননি, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন’ : ঢাবি ছাত্রদলের হল সদস্য সচিব

August 13, 2025
A A

গত শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এ কমিটিগুলোতে ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা থাকায় ওইদিনই ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, কমিটি ঘোষণার এরপর ওইদিন মধ্যরাতে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের এই বিক্ষোভের মুখে আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। হলগুলোতে প্রকাশ্য-অপ্রকাশ্য কোনো ধরনের রাজনীতি করা যাবে না বলেও ঘোষণা দেওয়া হয়।

তবে আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিলেও সাংগঠনিক কার্যক্রম বন্ধ করেনি শাখা ছাত্রদলের নেতারা। শুধু তাই নয়, হলে সিট দেওয়ারও বিষয়েও আলাপ-আলোচনা করছেন ছাত্রদলের নেতারা। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের অভ্যন্তরীণ একটি গ্রুপে (মেসেঞ্জার) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. জুনায়েদ আবরার তার অনুসারীদের বলতে দেখা গেছে, যারা এখনো সিট পাননি, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এমনকি এই অভিযোগ তিনি স্বীকারও করেছেন ওই নেতা।

মো. জুনায়েদ আবরার বলেন, আমাদের ৪৮ সদস্যের কমিটিতে অনেকেই হলে সিট পাননি। তারা হলের বাহিরে থাকছেন। মেসে থেকে রাজনীতি করেছেন। তাই তাদের হলের সিটের ব্যাপারে প্রভোস্ট স্যারের কাছে সুপারিশ করা যায় কিনা এমন চিন্তা-ভাবনা চলছে।

তবে তিনি এও বলেন, ছাত্রদলের কমিটি হওয়ার পর এখনও প্রভোস্ট স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারিনি। তাই এই সুপারিশের কথাটি আসেই না এখনও। তাছাড়া জেনেছি, হলে পর্যাপ্ত সিটও খালি নেই। তাই হল প্রশাসন চাইলে সিট দিতে পারে না।

জানা গেছে, এই হলের ৪৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ ও সদস্যসচিব মো. জুনায়েদ আবরার হিসেবে মনোনীত হয়েছেন।

জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের কাছে এ ধরনের কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি প্রথম আমি আপনার কাছ থেকে শুনলাম। তবে এসব কথা (সামাজিক যোগাযোগমাধ্যমে) লিখেও লাভ হবে না। কারণ আমরা ইতিমধ্যে নতুন করে সিট বণ্টন সম্পন্ন করে ফেলেছি।

Related Posts

বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version