রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
A A
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে দেশটির রাজধানী মালেতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

মালেতে পৌঁছানোর পরপরই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং গত ফেব্রুয়ারিতে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলাই অন্যতম লক্ষ্য। দুই নেতা বাংলাদেশ ও মালদ্বীপের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর জোর দেন। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন প্রসারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার তাগিদ দেন তাঁরা।

বৈঠকে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের বিষয়ে আলোচনা হলে প্রেসিডেন্ট মুইজ্জু দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের তাৎপর্যপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। উক্ত বৈঠকে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক ‘হাই টি’ অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ ও মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। পরে সন্ধ্যায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত এক কূটনৈতিক সংবর্ধনায় যোগ দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ড. খলিলুর রহমান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

জুলাই ২৬, ২০২৬

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version