মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!

জুলাই ২৮, ২০২৬
A A
ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ওয়ানডে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওয়ানডের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

পরিকল্পনা অনুযায়ী, সাদা বলের দুই সংস্করণ অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকবেন। এর মাধ্যমে তিন সংস্করণে তিন আলাদা অধিনায়ক রাখার স্বল্পমেয়াদি কাঠামো থেকে বের হয়ে আসছে দেশের ক্রিকেট অভিভাবক সংস্থা।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত বিসিবির গুরুত্বপূর্ণ পর্ষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। প্রথমে ওয়ানডের ভার পুনরায় শান্তর কাঁধে তুলে দেওয়ার চিন্তা থাকলেও, সীমিত ওভারের ক্রিকেটে একজন অধিনায়কের অধীনে দল পরিচালনার সিদ্ধান্তে জোর দেয় বোর্ড।

ভবিষ্যতের নেতৃত্বের কথা মাথায় রেখে তাওহিদ হৃদয়কে প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি তার অধীনেই চট্টগ্রাম ও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সাফল্য পায় বাংলাদেশ দল। তাই লিটনের সঙ্গে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়ে দীর্ঘমেয়াদি নেতৃত্বে অভ্যস্ত করার পরিকল্পনা সাজানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। এমনকি তার মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হলেও বিদেশের মাটিতে মিরাজের অধিনায়কত্বে ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ২টি জয়ে বোর্ডের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে দেড় বছরের মাথায় আবার নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিসিবি।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version