বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার খালিদা বউফেদেশ

জুলাই ২৯, ২০২৬
A A
আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার খালিদা বউফেদেশ
Share on FacebookShare on Twitter

আলজেরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে একজন নারী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত ভোটে ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এফএলএন) কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদা বউফেদেশ স্পিকার নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তিনি দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

পেশায় অ্যালার্জি বিশেষজ্ঞ খালিদা বউফেদেশ এর আগে স্থানীয় সরকার পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আলজেরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর চতুর্থ সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন।
সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ৪০৭ সদস্যের জাতীয় পরিষদে ৯১টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে এফএলএন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দেশটির ইতিহাসে সর্বনিম্ন, মাত্র ২১ শতাংশ।

খালিদা এমন একটি পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নারীদের প্রতিনিধিত্ব এখনও সীমিত। বর্তমান সংসদে ৪০৭ সদস্যের মধ্যে নারী রয়েছেন মাত্র ২৫ জন, যা মোট আসনের প্রায় ৬ শতাংশ। আগের সংসদে নারী সদস্য ছিলেন ৩৮ জন। আর ২০১৭ সালের নির্বাচনে নারী কোটা ব্যবস্থা কার্যকর থাকায় সে সময় ১১৮ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, খালিদা বউফেদেশের স্পিকার নির্বাচিত হওয়া আলজেরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে দেশটির আইনসভায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

জুলাই ৩০, ২০২৬
আন্তর্জাতিক

নারীর জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, বাংলাদেশ কততম

জুলাই ২৯, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

জুলাই ৩০, ২০২৬

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version