শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির

জুলাই ৩১, ২০২৬
A A
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের ৩১ জুলাই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত বেদনাদায়ক দিন ছিল উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তৎকালীন অন্যায় সরকার ওই দিন জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। যা ১ আগস্ট কার্যকর হলেও জনগণের প্রবাল প্রতিরোধ ও গণআন্দোলনের মুখে মাত্র তিন দিনের ব্যবধানে সেই সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার অন্যায্য সিদ্ধান্তের পর দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্ম হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়। জনগণ সেই আহ্বানে বিপুল সাড়া দিয়েছিল যার ফলশ্রুতিতে ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার পর ৫ আগস্ট দুপুরে রান্না ভাত ফেলে সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে হয়।

তৎকালীন সরকারের দমন-পীড়ন ও স্বৈরাচারী মনোভাবের সমালোচনা করে জামায়াত আমির বলেন, শাসকগোষ্ঠী ভেবেছিল নির্যাতন, মামলা-হামলা ও বলপ্রয়োগ করে আন্দোলন দমন করা সম্ভব হবে। কিন্তু সচেতন জনগণের অদম্য প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। অন্যায়, অবিচার ও দীর্ঘ সময় জনগণের ওপর নির্যাতন চালিয়ে কোনো শাসক যে টিকে থাকতে পারে না, ইতিহাস তা আবারও প্রমাণ করেছে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে আয়োজিত এই জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এতে সারা দেশ থেকে আসা পরিবহন শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬
প্রধান সংবাদ

একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

জুলাই ৩১, ২০২৬
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version