রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার

আগস্ট ২, ২০২৬
A A
সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার
Share on FacebookShare on Twitter

ইসলামিক স্কলার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মুফতি আলী হাসান উসামা বলেছেন, জামায়াতের আকিদা নিয়ে যে সমালোচনা করা হয়, তা ভিত্তিহীন। তার ভাষ্য, জামায়াত একটি রাজনৈতিক দল, যেখানে দেওবন্দি, মাদানি, আজহারি, হানাফি, সুন্নি, তাবলিগিসহ বিভিন্ন মতধারার মানুষ সম্পৃক্ত। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর আকিদাকে জামায়াতের সব নেতাকর্মীর আকিদা হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

রোববার আমার দেশ–এ প্রকাশিত ‘কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানে উদ্বিগ্ন হেফাজত’ শীর্ষক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মুফতি উসামা বলেন, জামায়াত কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তির আকিদাকে দলীয় আকিদা হিসেবে প্রচার করে না। দলটির গঠনতন্ত্রে কুরআন ও সহিহ হাদিসের নির্দেশিত আকিদার অনুসরণের কথা উল্লেখ রয়েছে। তার দাবি, জামায়াতবিরোধী প্রচারণার পেছনে আদর্শগত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে।

তিনি বলেন, কওমি একটি শিক্ষাধারা, কোনো রাজনৈতিক দল নয়। কওমি মাদরাসায় পড়াশোনা করা ব্যক্তিরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। অতীতেও বিভিন্ন কওমি আলেম বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মুফতি উসামার মতে, যদি সেক্যুলার রাজনৈতিক দলে অংশগ্রহণ করলেও ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে একটি ইসলামি রাজনৈতিক দলে যোগ দিলে কেন সেই প্রশ্ন উঠবে—এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, দেওবন্দি পরিচয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়; এটি একটি ধর্মীয় চিন্তাধারা। তিনি নিজেকে আজীবন দেওবন্দি হিসেবে পরিচয় দিয়ে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও কওমি মাদরাসার সঙ্গে সম্পৃক্ত থাকার ইচ্ছা রয়েছে।

এদিকে, পূর্বে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কওমি ঘরানার কয়েকজন আলেম ইতোমধ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আরও কিছু শিক্ষক-শিক্ষার্থী একই পথে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামি দলের নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডায় বিষয়টি না থাকলেও আলোচনায় কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানের প্রসঙ্গ উঠে আসে এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কওমি তরুণদের একটি অংশ বিএনপির প্রতিও ঝুঁকছেন, তবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।

সম্পর্কিত খবর

এনসিপি

জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত: নাহিদ

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রী

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে বড় হামলা না চালাতে ট্রাম্পকে সৌদির আহ্বান

আগস্ট ২, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত: নাহিদ

আগস্ট ২, ২০২৬

সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version