সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬
A A
আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নতুন বাংলাদেশে রাজনীতি করবে—এমন কোনো প্রত্যাশা জনগণের নেই। বরং এ ধরনের দাবি বা বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার-এর ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

জুবায়ের বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির সুযোগ করে দেওয়ার জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বয়ান তৈরি করবেন বা সহযোগিতা করবেন, জনগণ তাদের ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিত করবে।

তিনি ফরহাদ মজহারের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে বলেন, একজন বিশিষ্ট কলামিস্ট ও রাষ্ট্রচিন্তকের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জুবায়ের অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, সেই সময়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জামায়াতের বহু নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দলের শীর্ষ নেতারাও শাহাদাতবরণ করেছেন বলে দাবি করেন তিনি।

জুলাই অভ্যুত্থানে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দাবি করে জুবায়ের বলেন, যারা জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করার চেষ্টা করবেন, জনগণ তাদের ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবে দেখবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিস্ট ও গণহত্যাকারী’ দলের রাজনীতির সুযোগ থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ শে জুলাই’ স্মরণে নির্মিত সেই তোরণে আবারও আগুন

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

আগস্ট ৩, ২০২৬

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version