বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘অস্ত্র-গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে’

ফিরে দেখা ২০২৪

আগস্ট ৫, ২০২৬
A A
‘অস্ত্র-গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে’
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে ৫ আগস্ট সকালে গণভবনে তৎকালীন শেখ হাসিনা সরকারের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর বিবরণ উঠে এসেছে। গত রোববার ট্রাইব্যুনালে দাখিল করা এই অভিযোগপত্রে ৪ ও ৫ আগস্ট গণভবনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একাধিক গোপন বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন এবং সেনাপ্রধানকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দিচ্ছিলেন। ৪ আগস্ট রাতে গণভবনে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারের মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা জেনারেল (অব.) তারেক সিদ্দিকী পদত্যাগের কথা তুললে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং কোনোভাবেই ক্ষমতা না ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রস্তাব এলে তৎকালীন বিমান বাহিনী প্রধান তার তীব্র বিরোধিতা করেন।

চিফ প্রসিকিউটর জানান, ওই সময় সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগের পরামর্শ দিলেও ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামালের সমন্বয়ে গঠিত ‘গ্যাং অব ফোর’ শেখ হাসিনাকে কঠোর অবস্থানে অটল থাকতে উস্কানি দেন। পরবর্তীতে ৫ আগস্ট সকাল ৯টায় পুনরায় অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন যে, বলপ্রয়োগের আর কোনো সামর্থ্য পুলিশের নেই। আইজিপি বলেন, ‘অস্ত্র-গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে।’

পুলিশের এই অবস্থান এবং সামরিক কর্মকর্তাদের পুনঃপুনঃ পদত্যাগের অনুরোধের মুখে শেখ হাসিনা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও।’ এরপর সামরিক কর্মকর্তারা তাঁকে অন্য কক্ষে নিয়ে গিয়ে সার্বিক পরিস্থিতি ও গণভবনের দিকে ধেয়ে আসা লাখো ছাত্র-জনতার লং মার্চের খবর জানান। শেখ রেহানাও বড় বোনের পা জড়িয়ে ধরে পদত্যাগের অনুরোধ জানান, তবে শেখ হাসিনা তাতেও রাজি হননি।

অবশেষে শীর্ষ সামরিক কর্মকর্তারা বিদেশে অবস্থানরত তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করে জীবন রক্ষার তাগিদ দেন। জয়ের হস্তক্ষেপে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তবে তিনি টিভিতে ভাষণ রেকর্ড করতে চাইলে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সামরিক কর্মকর্তারা সময় ফুরিয়ে আসার অজুহাতে তাঁকে ব্যাগ গোছানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেন। এরপর সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণের প্রস্তুতি নেন এবং বিকেল ৪টায় বক্তব্য প্রচারের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।

সম্পর্কিত খবর

এনসিপি

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

আগস্ট ৫, ২০২৬
এনসিপি

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে

আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

আগস্ট ৫, ২০২৬

‘অস্ত্র-গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে’

আগস্ট ৫, ২০২৬

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে ছাত্রদলের হামলার শিকার ৬ সাংবাদিক

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version