বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা

আগস্ট ৬, ২০২৬
A A
হাসিনার বিচারকাজ ট্রাইব্যুনালে সম্প্রচার প্রস্তুতি সম্পন্ন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসেবে দেখছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় এ বিষয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে। তাদের দাবি, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ সম্পর্কে উসকানিমূলক ও নিন্দনীয় মন্তব্য করেছেন।

বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে বাংলাদেশ আগে থেকেই ভারত সরকারকে অবহিত করেছিল। এরপরও এ ধরনের আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে যখন দেশের মানুষ শহীদদের স্মরণ করছিল, তখন ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অবমাননার শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের তথ্য-উপাত্তে উল্লেখিত ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় শিশু-সহ নিরীহ বেসামরিক মানুষের নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে শেখ হাসিনা ও তার সহযোগীরা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। তবে বাংলাদেশের জনগণ অতীতের মতো এবারও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তা করবে বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর কোনো স্থান নেই।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

এছাড়া, ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের একাধিক অনুরোধের এখনও কোনো ইতিবাচক সাড়া ভারত সরকারের কাছ থেকে পাওয়া যায়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বলা হয়, তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বিরোধী দলীয় নেতা

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশ

খুনি হাসিনা ও আ.লীগ প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব: রাকিব

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশ

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মেরে বের করে দিলো বিএনপির নেতাকর্মীরা

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা

আগস্ট ৬, ২০২৬

কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

আগস্ট ৬, ২০২৬

তরুণীকে ধর্ষণের জেরে পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version