শনিবার, আগস্ট ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের

আগস্ট ৭, ২০২৬
A A
বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের
Share on FacebookShare on Twitter

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) এবং কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের কঠোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নেওয়া ও আর্থিক অনিয়মের মতো গুরুতর সব অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, গত ছয় মাসে ঝালকাঠির বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে অনৈতিক সুবিধা নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর মতো গুরুতর অভিযোগও করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে আপনারা অনেক খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন, মনে হয় এবার দলটাই খেয়ে ফেলবেন।

বিগত গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি লেখেন, নেতাকর্মীদের লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আজ এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাত করার সময়ও তাদের হয়নি। তারা শুধু নেতা হতে পদের পেছনে ছুটছেন। এমন সুবিধাবাদীরা খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে পরবর্তীতে যোগাযোগ করা হলে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুক পোস্টের বিষয়টি নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন। তিনি স্পষ্ট জানান, দলের ভেতরের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতেই তিনি এই স্ট্যাটাসটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ

‘ধানক্ষেতে ঘুমানো কর্মীটাই আসল বিএনপি’, ফখরুলের জামাতার বিস্ফোরক মন্তব্য

আগস্ট ৮, ২০২৬
বিএনপি

শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চাকরিচ্যুতির অভিযোগ

আগস্ট ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0
  • যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

ফ্যাসিস্ট পূজারী সাকিবের সব রেকর্ড মুছে দিন, বিবিসিকে শফিকুল

আগস্ট ৮, ২০২৬

সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আগস্ট ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version