শনিবার, আগস্ট ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘ধানক্ষেতে ঘুমানো কর্মীটাই আসল বিএনপি’, ফখরুলের জামাতার বিস্ফোরক মন্তব্য

আগস্ট ৮, ২০২৬
A A
‘ধানক্ষেতে ঘুমানো কর্মীটাই আসল বিএনপি’, ফখরুলের জামাতার বিস্ফোরক মন্তব্য
Share on FacebookShare on Twitter

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ও বিশিষ্ট লেখক-গবেষক ফাহাম আব্দুস সালামের একটি বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি দলটির শীর্ষ নেতাদের কড়া সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও আর্থিক যোগানদাতা হিসেবে পরিচিত শীর্ষ দুই শিল্প গ্রুপ ‘বসুন্ধরা’ ও ‘এস আলম’-এর সাথে বিএনপির কয়েকজন নেতার এই মাখামাখির পেছনে দলের কী রাজনৈতিক স্বার্থ রয়েছে?

ফাহাম আব্দুস সালাম তাঁর পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ক্ষমতায় আসার আভাস পেয়েই বিএনপির মধ্যে এক ধরণের ‘পলিটিক্যাল এমনিসিয়া’ বা রাজনৈতিক স্মৃতিভ্রম দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন কেবল উন্নয়ন আর প্রশাসন চালানোই রাজনীতি। কিন্তু যে বসুন্ধরা ও এস আলমের মতো ভূমিদস্যু ও আর্থিক খাতের ‘বাটপাররা’ বিগত ১৬ বছর শেখ হাসিনার মূল আর্থিক ভিত্তি ছিল, তাঁদের এভাবে পুনর্বাসন বা নর্মালাইজ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কয়েকজন শীর্ষ নেতার আর্থিক সুবিধা নেওয়ার দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, গুটি কয়েক নেতা হয়তো ‘মালপানি’ কামাতে পারেন, কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সামনে তাঁরা কীভাবে মুখ দেখাবেন? দলের জন্য যারা বছরের পর বছর হামলা-মামলা খেয়েছেন, ধানক্ষেত-পাটক্ষেতে রাত কাটিয়েছেন কিংবা বাপের মৃত্যুশয্যাতেও পাশে থাকতে পারেননি, সেই যুবদল ও ছাত্রদলের কর্মীদের ত্যাগকে বড়লোকের একটা ‘ছেঁচড়া ক্লাসলেস ওয়ানাবি প্লেবয়কে’ জায়গা দিতে গিয়ে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে বলেন, দুর্দিনে আমেরিকার ট্রাই-স্টেট এলাকার কোনো ধনী ব্যবসায়ী বা হাসিনার দালালরা দলের পাশে দাঁড়াবে না, বরং মামলা খাওয়া সাধারণ কর্মীরাই জীবন দেবে। দেশের অর্থনীতি ও বাস্তবতার প্রয়োজনে হয়তো এই বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে সহ্য করতে হতে পারে, কিন্তু তাঁদের সাথে এত ‘পিরিতি’ করার কোনো মানে হয় না। এর চেয়ে মেধা ও নতুন প্রজন্মের সৎ ব্যবসায়ীদের ওপর আস্থা রাখার পরামর্শ দেন তিনি।

ব্যক্তিগতভাবে মির্জা ফখরুলের জামাতা হওয়ার কারণে ফাহাম আব্দুস সালামের এমন প্রকাশ্য ও কঠোর সমালোচনা সমসাময়িক দেশের রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। বিএনপির ত্যাগী কর্মীদের আবেগকে ধারণ করে দেওয়া এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দলের নীতি নির্ধারণী মহলেও বেশ বড় রকমের আলোড়ন ও আত্মোপলব্ধির সৃষ্টি করেছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কেউ যদি আমাদের গালি দেয়, প্রতিবাদ করব কিন্তু হামলা করব না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ

ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থী মাহফুজকে বহিষ্কার

আগস্ট ৮, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

আগস্ট ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ভারতকে ভয় পেয়েই কি ফেলানী ও মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো হয়েছে?’

আগস্ট ৮, ২০২৬

কেউ যদি আমাদের গালি দেয়, প্রতিবাদ করব কিন্তু হামলা করব না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আগস্ট ৮, ২০২৬

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

আগস্ট ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version